দক্ষিণ পূর্ব

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, প্রথম শ্রেণির লটারি ১৫ তারিখ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ ০৭:০৪ সকাল
পঠিত : ৫২
স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, প্রথম শ্রেণির লটারি ১৫ তারিখ
দেশের সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর সকাল ১১টায়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তৈরি করা একটি খসড়া বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি শিগগিরই মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য নেওয়া হবে লিখিত পরীক্ষা।

এতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক (পুলিশ) থানাকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া হিসেবে গণ্য করা হবে।

ভর্তি কার্যক্রম শুরুর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য অনলাইনে আপলোড করতে হবে। আগামী ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে নির্ধারিত সফটওয়্যারে প্রতিষ্ঠানের তথ্য আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর। এরপর ১৫ ডিসেম্বর সকাল ১১টায় প্রথম শ্রেণিতে আবেদনকারী শিক্ষার্থীদের ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

তবে ভর্তি কার্যক্রমের তারিখ ও নিয়ম এখনো খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তির বিস্তারিত নির্দেশনা জানা যাবে।

এসআই/

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।