দক্ষিণ পূর্ব

হসপিটালিটি ম্যানেজমেন্টে বিশ্ব স্বীকৃতি: সালাউদ্দীন আলীর ডক্টরেট অর্জন

RAFIQ HYDER
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫
পঠিত :
হসপিটালিটি ম্যানেজমেন্টে বিশ্ব স্বীকৃতি: সালাউদ্দীন আলীর ডক্টরেট অর্জন
নিজস্ব প্রতিবেদক

গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির পক্ষ থেকে হসপিটালিটি ও হেলথ কেয়ার খাতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা সালাউদ্দীন আলীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। এই স্বীকৃতি তাঁর অসামান্য উদ্যোগ, কর্মদক্ষতা এবং সমাজের প্রতি তাঁর গভীর মানবিকতার ফল।
আন্তর্জাতিক অঙ্গনে তার এই স্বীকৃতি দেশের জন্য বয়ে এনেছে এক বিশাল গৌরব।

শুক্রবার (১৭ অক্টোবর) শ্রীলংকার রাজধানী কলম্বোর বিখ্যাত বিএমআইসিএইচ (BMICH) হল-এ আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

হসপিটালিটি এবং হেলথ কেয়ার সেক্টরে ব্যবসা প্রসারে মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন এবং বিশ্বমানের পরিষেবা নিশ্চিত করতে সালাউদ্দীন আলীর নেতৃত্ব প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে। এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের মাধ্যমে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মূলত বিশ্বব্যাপী হসপিটালিটি শিল্পে তার 'অনন্য অবদান' এবং 'সৃজনশীল নেতৃত্বকে' স্বীকৃতি দিয়েছে।

ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সালাউদ্দীন আলী শুধু একজন সফল উদ্যোক্তাই নন, তিনি তাঁর কাজের মাধ্যমে সমাজের একটি বৃহত্তর অংশের মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছেন। হসপিটালিটি শিল্পে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং হেলথ কেয়ার খাতে আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয় ঘটানো তাঁর প্রধান লক্ষ্যগুলোর অন্যতম।

সালাউদ্দীন আলী বলেন,আমি গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির কাছে কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমার কাজের প্রতি আরও দায়বদ্ধতা বাড়িয়ে দিলো। আমি বিশ্বাস করি, ব্যবসা কেবল মুনাফার জন্য নয়, মানুষের সেবার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠাই আসল লক্ষ্য। এই দীর্ঘ পথচলায় বিভিন্ন সময়ে অনেক সম্মাননা পেয়েছি, তবে এবার যা ঘটেছে তা আমার জীবনের অন্যতম বড় অর্জন। দেশের বাইরে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে এমন স্বীকৃতি আমার আগামী দিনের কাজকে আরও অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে অতিথিরা বলেন,তাঁর এই সম্মাননা দেশের অন্যান্য উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণা, যাঁরা ব্যবসা ও মানবিকতাকে একই সূত্রে গাঁথতে চান। হসপিটালিটি ও হেলথ কেয়ারের মতো গুরুত্বপূর্ণ খাতে সালাউদ্দীন আলীর পথচলা ভবিষ্যতেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করেন তাঁরা।

এ/এস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।