দক্ষিণ পূর্ব

হাসিনা বিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম: রাশেদ খাঁন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ০১:৫৪ দুপুর
পঠিত : ৬৬
হাসিনা বিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম: রাশেদ খাঁন

ছবি

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী এত লড়াই-সংগ্রাম করার পরও জামায়াতের আমিরের কাছে তিনি ‘ফালতু’ হয়ে গেলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগের দিন বুধবার জাতীয় সংসদে দেওয়া ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন রাশেদ খাঁন।

সম্প্রতি জামায়াতে ইসলামী বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠক করেছে বলে অভিযোগ তুলেছিলেন রাশেদ খাঁন। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার জাতীয় সংসদে দাঁড়িয়ে অভিযোগ অস্বীকার করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় রাশেদ খাঁনের নাম উল্লেখ না করে তাঁকে ইঙ্গিত করে ‘ফালতু লোক’ বলে মন্তব্য করেন তিনি।

এর জবাবে রাশেদ খাঁন আক্ষেপ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন শেখ হাসিনাবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার পরও তাঁকে এভাবে আখ্যায়িত করা হয়েছে।

একই সঙ্গে সংসদে ডা. শফিকুর রহমানের দেওয়া বক্তব্যকে ‘মিথ্যাচার’ দাবি করে এর সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশেদ খাঁন। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।