২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলোর পাশাপাশি অন্তত একটি সেমিফাইনালও বাংলাদেশে আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চেষ্টা চালিয়ে যাচ্ছে বোর্ড।
রোববার (২২ নভেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তামিম বলেন, ‘২০৩১ বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে, এটা আগে থেকেই নির্ধারিত। এখানে আমার কিংবা আমার বোর্ডের কোনো অবদান নেই। তবে আমি চেষ্টা করেছি, অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে আয়োজন করা যায়।’
বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি খুবই আশাবাদী, এ রকম কিছু একটা হবে। আইসিসি যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, তখন বিষয়টি পরিষ্কার হবে। আমরা যদি একটি সেমিফাইনাল বাংলাদেশে আনতে পারি, সেটা খুব ভালো একটি অর্জন হবে।’
বিসিবি সভাপতির প্রত্যাশা, গ্রুপ পর্বের পাশাপাশি সেমিফাইনালের একটি ম্যাচ আয়োজনের সুযোগ পাবে বাংলাদেশ।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।