দক্ষিণ পূর্ব

শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের ক্যাপস্টোন লিডারশিপ অর্জন

Masud forhan
Masud forhan
প্রকাশ : ২ আগস্ট ২০২৫ ০৬:৫৯ সকাল
পঠিত : ২৭
শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদের ক্যাপস্টোন লিডারশিপ অর্জন
Degchibarictg
দক্ষিণপূর্ব ডেস্ক 

শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি, এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং গ্রিন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ১৩-৩১ জুলাই পর্যন্ত ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত ক্যাপস্টোন কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন।

মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের মর্যাদাপূর্ণ স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রামের অধীনে আয়োজিত এই তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন হয়েছে। এতে দেশের জাতীয় নিরাপত্তা, কৌশলগত চিন্তাভাবনা এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্পর্কে জ্যেষ্ঠ নেতৃবৃন্দের অন্তর্দৃষ্টি প্রসারের উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। এ কোর্সে অংশ নেন দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, কর্পোরেট নির্বাহী, গণমাধ্যম ব্যক্তিত্ব, নাগরিক ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি ও আইনজ্ঞবৃন্দ। মনোনীত ব্যক্তিত্বগণ অংশ নেন বিভিন্ন কেস স্টাডি, সিমুলেশন অনুশীলন এবং যৌথ বিশ্লেষণে, যা দেশের ও বৈশ্বিক সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 

গত বৃহস্পতিবার কোর্সটির সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এইচডিএমসি, পিএসসি। তারা অংশগ্রহণকারী ফেলোগণকে অভিনন্দন জানিয়ে বলেন, পরিবর্তনশীল ভূ-রাজনীতি, জলবায়ু দুর্যোগ ও উদীয়মান জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বনামধন্য বেসরকারি খাতের একজন সফল উদ্যক্তা হিসেবে তানভীর আহমেদের এ অংশগ্রহণ তার দূরদর্শী কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের জাতীয় উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে তুলে ধরবে জানান সংশ্লিষ্টরা।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।