শুক্রবার (৯ অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফইল্যাতলী বাজার ও আশপাশের এলাকায় জনসংযোগ ও মশক নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম বলেন, সিটি করপোরেশনসহ সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনার কারণে মানুষ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে ডেঙ্গু মহামারির আকার ধারণ করেছে। নির্বাচিত কাউন্সিলর না থাকায় জনগণের এসব ভোগান্তি দেখারও কেউ নেই।
তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
কর্মসূচির উদ্বোধন শেষে ফইল্যাতলী বাজার ও হালিশহর এ ব্লকের বিভিন্ন গলিতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে মশার ওষুধ ছিটানো হয়।
দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের আমির এবিএম সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও পাহাড়তলী থানা জামায়াতের আমির মো. নুরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম শফিকুল মাওলা শোভন, অফিস সম্পাদক আবু রায়হান, শূরা ও কর্মপরিষদ সদস্য নাজমুল হক ও আবুল হাশেম চৌধুরী, এ ব্লক সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবু সাঈদসহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।