চবি প্রতিনিধি
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা ইয়াছিন-হাসানের নেতৃত্বে লীগ বিরোধী মোটরসাইকেল শোডাউন করে সংগঠনটি।
জানা গেছে, এ সময় মিছিলের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট, শাহজালাল হল, আলাওল হল, সোহরাওয়ার্দী হল, স্যার এএফ রহমান হল, আলাওল হল, ২নং গেট, নিরাপত্তা দপ্তর, সমাজবিজ্ঞান অনুষদ, আবদুর রব হল, শহীদ ফরহাদ হল, অতীশ দীপঙ্কর হল, প্রশাসনিক ভবন, ভিসি বাংলো, ছাত্রী হল, সাউথ ক্যাম্পাস, মাস্টারদা সূর্যসেন হল, টিচার্স ক্লাব প্রদক্ষিণ করে লেডিস ঝুপড়ি গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেওয়া চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াসিন বলেন, সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা রুখে দিতে চবি ছাত্রদল সর্বদা প্রস্তুত।
এ সময় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী ও যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।