দক্ষিণ পূর্ব

আওয়ামিলীগ নিষিদ্ধ ও আজহারের মুক্তির দাবীতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ

RAFIQ HYDER
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫
পঠিত :
আওয়ামিলীগ নিষিদ্ধ ও আজহারের মুক্তির দাবীতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ
ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে অব্যাহত সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ, জামায়াত নেতা এটি এম আজহারের মুক্তি এবং আওয়ামিলীগ নিষিদ্ধের দাবীতে লন্ডনের আলতাব আলী পার্কে এক প্রতিবাদ সমাবেশ করেছে জাস্টিস ফর জুলাই ইউকে। 
সাবেক সিলেট শিক্ষা বোর্ডের শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান পীরের সভাপতিত্বে সংগঠনের এসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুল হাসান নাসিমের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহকারী অর্থ সম্পাদক হাফিজ মিজানুর রহমান। 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি কমিউনিটি নেতা জুবের আহমদ আহাদ। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল ইসলাম মাহমুদ,
মানবাধিকার নেতা এডভোকেট সাইফুর রহমান পারভেজ, জাস্টিস ফর জুলাই ইউকের সেক্রেটারি আবু তালহা, অফিস সেক্রেটারি মাসুদ মুফাসসির, অর্থ সম্পাদক আব্দুল হাই সুফিয়ান, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আবুল খায়ের, অর্গেনাইসিং সেক্রেটারি সালাহ উদ্দিন গাজী, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সেক্রেটারী আশিক উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জুবের আহমদ আহাদ বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশের যে চিত্র আমরা দেখছি তা আমাদের হতাশ করেছে।দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি এটি এম আজহারের মতো প্রবীণ রাজনীতিবিদকে এখনো মুক্তি না দেওয়া এবং আওয়ামিলীগ নিষিদ্ধে না করায় এই অন্তবর্তী সরকারের জুলাই বিপ্লব ধারণ করা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা অনতিবিলমম্বে এটিএম আজহারের মুক্তি এবং আওয়ামিলীগ নামক গণহত্যাকারী দলের নিষিদ্ধ চাই।
সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান পীর বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ এটি এম আজহার এখনো কারাগারে অথচ প্রতিনিয়ত সন্ত্রাসীরা জামিন পাচ্ছে এটা উদ্বেক জনক।আওয়ামিলীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার টালবাহানা করলে আমরা আবারো আন্দোলন করতে বাধ্য হবো।
উক্ত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন রায়হান চৌধরী, আহসান হাবিব, মনির আহমদ, আশরাফুজ্জামান জুয়েল,মাহি,শাহেদ মিয়া,আকরাম,রায়হান চৌধুরী, আহসান হাবিব,মো: রাশেদুর রহমান,আবিদুর রহমান,আশিক মুসাদ্দেক নাঈম,সাইয়েদ আজহার হোসাইন উমর,মোঃ সিরাতুল ইসলাম আবির,আব্দুল করিম প্রমুখ।

-রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।