চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আনোয়ারা উপজেলা শাখার মতবিনিময় সভা ও গ্রাম ডাক্তার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কাফকো সেন্টারস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক গ্রাম ডাক্তার মন্টু মোহন নাথের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডি. এইচ. মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গ্রাম ডাক্তার মাহমুদুল হাসান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার রনজিত কুমার দাস। সম্মেলনের উদ্বোধন করেন গ্রাম ডাক্তার মো. শফিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মনজুরে আলা সনেট। এ সময় আরও বক্তব্য দেন আশুতোষ নাথ, সরওয়ার আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আনোয়ারা উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সজল মিত্র এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডি. এইচ. মনসুর।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মন্টু মোহন নাথ, সহ-সভাপতি রফিক আহমদ, মোহাম্মদ সরওয়ার আলম, মো: মণির চৌধুরী ও এম. এ. আজাদ।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবুল খায়ের, আশুতোষ নাথ ও মোহাম্মদ ইউচুপ। সাংগঠনিক সম্পাদক মনজুরে আলা সনেট, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ রফিক, মো. রহিম উদ্দীন ও অনিমেষ কান্তি শীলের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া অর্থ সম্পাদক মো. সেলিম, প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেল, তথ্য ও গবেষণা সম্পাদক সনজিত কুমার নাথ, মহিলা বিষয়ক সম্পাদক নুর বাহার বেগম জামেনা, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক উত্তম মিত্র।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. দিদারুল ইসলাম, মো. নেজাম উদ্দীন, মো. জানে আলম, বাপ্পি দাশ, রাজীব নাথ, সুমন নাথ, লিটন কুমার শীল, কায়সার হামিদ, জিয়াউল হক, মো. শাহাব উদ্দিন ও মো. মাহাবুব আলম।
সম্মেলনে বক্তারা পল্লী অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রাম ডাক্তারদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।