দক্ষিণ পূর্ব

এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে মশাল মিছিল

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬ ০২:১০ দুপুর
পঠিত : ৩১
এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে মশাল মিছিল

ছবি

Degchibarictg

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড-এর কাছে হস্তান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছেন শ্রমিক ও বন্দর রক্ষার দাবিতে আন্দোলনকারীরা।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবন এলাকায় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে এনসিটি পরিচালনায় দেশীয় সক্ষমতা কাজে লাগানোর পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবি জানানো হয়। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরকে বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান আন্দোলনকারীরা।

এদিকে এনসিটি-এর পাশাপাশি চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল ( সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ ( জিসিবি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও বন্ধের দাবি জানিয়েছেন তারা।

কর্মসূচি থেকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।