চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব-এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভায় অবস্থিত সাংসদের বাসভবনে এই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান তিনি।
এসময় সাংসদ সরওয়ার আলমগীর বলেন, "সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের প্রকৃত চিত্র তুলে ধরে জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সত্য প্রকাশে নির্ভীক থাকবেন।"
এসময় সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীরা স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ পেলে সমাজের অনিয়ম, দুর্নীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র জনগণের সামনে আরও কার্যকরভাবে তুলে ধরতে পারবেন। এ লক্ষ্যে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পরিচালনায় সাংসদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা জীবন, সভাপতি মোঃ কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাসান মেহেদী, সহ-সভাপতি আজগর সালেহী, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মোঃ আখতারুজ্জমান রুবেল ,সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুদ্দিন, অর্থ সম্পাদক সাজ্জাদুল হাসনাত ইমন , দপ্তর সম্পাদক রাহাতুল আরেফিন, প্রচার সম্পাদক মুঃ মুন্না এবং ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল।নির্বাহী সদস্য মামুন বশর ভূইয়া।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।