দক্ষিণ পূর্ব

কর্ণফুলীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ জুন ২০২৬
পঠিত :
কর্ণফুলীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ছবি

সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে কর্ণফুলীর ইছানগরে বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিএফডিসি রোডস্থ সুমন মেম্বার বাড়িতে আয়োজিত এই ক্যাম্পে এলাকার আট শতাধিক রোগীকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

 

ক্যাম্পে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ, চশমা ও লেন্স প্রদান এবং ছানি রোগীদের অপারেশনের জন্য নির্বাচন করা হয়। চিকিৎসা সেবা প্রদানে অভিজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

 

 

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, চোখের আলো ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ লায়ন্স ক্লাব নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে লায়ন্স ক্লাবের মতো দেশের সব বিত্তবানদের এগিয়ে আসা উচিত।লায়ন্স ক্লাব তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

 

এই চিকিৎসা ক্যাম্পে লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিসক টিম প্রায় আট শতাধিক রোগীকে সেবা দেন। এতে ৬৬ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য ডাক্তাররা পরামর্শ দেন। তারই আলোকে আগামীতে লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে।

 

ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়ন্স মাহমুদুল হক সুমন।

 

এসময় তিনি জানান,ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির আয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর মাননীয় ১ম ভাইস জেলা গভর্ণর ইলেক্ট লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন মাইনুদ্দিন জিলাল এমজেএফ, হিউম্যানিটারিয়ান অ্যাফোর্টস চেয়ারপার্সন লায়ন তারেক কামাল, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার লায়ন মোঃ আব্দুল হান্নান ভূঁইয়া, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন (রানা) এমজেএফ, লায়ন মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, ক্লাব প্রেসিডেন্ট ইলেক্ট লায়ন জহিরুল ইসলাম সুজন, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইফুল ইসলাম, ক্লাব সেক্রেটারী ইলেক্ট লায়ন মোহাম্মদ হাসানাতুজ্জামান, ক্লাব ট্রেজারার ইলেক্ট লায়ন নুরুল আনোয়ার (সেলিম), মোঃ হুমায়ন কবির প্রমুখ।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।