চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহ, চট্টগ্রামের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ চিকিৎসক ডা. আশরাফুল কবির ভূঁইয়া, ডা. এম এ মান্নান ও ডা. মুর্তজা রেজা হাসান।
এ ছাড়া সাবেক ছাত্রনেতা ও মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. কাজী শামীম আল মামুন, চমেক ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. ঈসা চৌধুরী, ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. ইমরোজ উদ্দিন, ডা. শোয়াইবুল করিম, ডা. রিফাত রনি, ডা. সাইফ উদ্দিন সোহাগ, ডা. হাসানুল বান্না, ডা. সাগর আজাদ, ডা. শাকির উর রশিদ, ডা. মোনায়েম ফরহাদ, ডা. জুবায়ের আল মাহমুদ, ডা. আহসাব মহারাজ, ডা. রাকিবুল হাসান তান্না, ডা. দাউদ সিদ্দীকি, ডা. রায়হান, ডা. সাদাত সায়েম ও ডা. মু. মোজাম্মেলসহ সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে তারেক রহমানের নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলা হয়, ‘আপনার নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ এগিয়ে যাক উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে উন্মোচিত হোক সম্ভাবনাময় আগামীর নতুন দিগন্ত।’
মাহফিল শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ২০২৬ সালের ২০ নভেম্বর তিনি ৬২ বছরে পদার্পণ করেন।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।