দক্ষিণ পূর্ব

চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ ০৩:৪৯ রাত
পঠিত : ৮৭
চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

ছবি

চট্টগ্রামে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামে নাশকতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ তাঁকে বাসা থেকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা তাঁর বিচারের দাবিও জানান।

সলিম উল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।