দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজডুবি, নৌযান চলাচলে সতর্কতা

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ ০৪:১৬ দুপুর
পঠিত : ৪১
চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজডুবি, নৌযান চলাচলে সতর্কতা

 

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজ এলাকায় এমভি বালাসুর-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাহাজডুবির পর ওই এলাকায় চলাচল ও নোঙর করার ক্ষেত্রে অন্য নৌযানগুলোকে সতর্ক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজটি ডুবে যাওয়ার স্থানটি নৌযান চলাচলের জন্য বিপজ্জনক। দুর্ঘটনাস্থল চিহ্নিত করতে সেখানে একটি কালো বয়া স্থাপন করা হয়েছে। বয়াটিতে নির্দিষ্ট বিরতিতে সাদা আলো জ্বলবে।

এ অবস্থায় নৌযান চলাচল ও নোঙর করার সময় সব জাহাজকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, জাহাজটি ডুবে যাওয়ার পরপরই দুর্ঘটনাস্থল চিহ্নিত করে বয়া বসানো হয়েছে। ওই স্থান দিয়ে চলাচলের সময় অন্য জাহাজগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। নৌযান চলাচল নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।