দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি শামসুল হক

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ ১২:০০ দুপুর
পঠিত : ৬৪
চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি শামসুল হক

ছবি

বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদেও পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদেও রদবদল করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ছাড়া মো. রাশিদুল ইসলাম খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে শিল্পাঞ্চল পুলিশে এবং মিয়া সামছু করিমকে ডিআইজি হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এসবি), ঢাকায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে। এতে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. কাবিরুল ইসলামকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।