দক্ষিণ পূর্ব

চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছানোর আগেই ঢাকা মেইলের বগিতে আগুন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ ০৭:৩০ বিকাল
পঠিত : ৪৪
চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছানোর আগেই ঢাকা মেইলের বগিতে আগুন

ছবি

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি কদমতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দেয়। এতে বগিটির দুটি সিটে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মীরা। তাঁদের প্রচেষ্টায় দুই থেকে তিন মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সময় বগিটিতে কোনো যাত্রী ছিলেন না। ফলে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই রেলকর্মীরা তা নিভিয়ে ফেলেন। পরে ট্রেনটি নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেইল চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়। এদিকে আগুন দেওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন। 

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।