খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন ব্যাংকার ও গোপালঘাটা উচ্চবিদ্যালয়ের সভাপতি সাইফুল আলম সাকিল।
শনিবার বিকেলে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গোপালঘাটা স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।
সাইফুল আলম সাকিল বলেন, তরুণদের সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এর আগে অতিথিরা ফিতা কেটে এবং ফুটবলে নেড়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভান্ডার আহমদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির কর্মকর্তা আনোয়ার কিবরিয়া ও এক্সট্রা কেয়ার কোচিং সেন্টারের পরিচালক নাজমুল হাসান।
গোপালঘাটা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়েরা অংশ নেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।