চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ঝুপড়ি এলাকা থেকে লেদু মিয়া নামে এক স্থানীয় ব্যক্তিকে গাঁজাসহ হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা দপ্তরের সদস্যরা। তিনি গাঁজা বিশ্ববিদ্যালয় এলাকায় গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের অধ্যাপক নুরুল হামিদ কানন।
তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় লেদু মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করি। তার কাছে গাঁজা পাওয়া যায়। তাই তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করেছি।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।