চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল থেকে সব ধরনের অননুমোদিত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৪ নভেম্বর, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ নভেম্বর (রোববার) থেকে ক্যাম্পাসে অননুমোদিত কোনো মোটরসাইকেল প্রবেশ বা চলাচল করতে পারবে না। এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রক্টর অফিস।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।