দক্ষিণ পূর্ব

চিত্রচিন্তার ৩য় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৩ বিকাল
পঠিত : ১৬৪
চিত্রচিন্তার ৩য় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

ছবি

চট্টগ্রামে চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের আয়োজনে দুই দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের প্রচার সম্পাদক ও আলোকচিত্রী মুহাম্মদ মনসুরুল আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সম্পাদক আহমেদ রাসেল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিএসের প্রতিষ্ঠাতা সম্পাদক ও আলোকচিত্রী মউদুদুল আলম, সিপিএস সভাপতি ও আলোকচিত্রী শোয়েব ফারুকী এবং খ্যাতিমান আলোকচিত্রী ইব্রাহীম ইকবাল।

উদ্বোধনী বক্তব্যে কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘প্রতিটি ছবি কেবল ডকুমেন্টেশন নয়, এর মধ্যে রয়েছে সাহিত্যের উপাদান। একেকটি ছবি যেন একেকটি কবিতা, একেকটি গল্প। চিত্রচিন্তার এ আয়োজনে সেরকম ছবিরই একটি সমষ্টি দেখতে পাওয়া যায়।’

আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রদর্শনীতে বিশ্বের ৪০টি দেশের ৫০ জন আলোকচিত্রীর ৭০টি আলোকচিত্র স্থান পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতা ও স্যালনে পুরস্কারপ্রাপ্ত এবং নির্বাচিত আলোকচিত্রের মধ্য থেকে প্রদর্শনীর জন্য ছবিগুলো বাছাই করা হয়েছে।

dokkhinpurbo-com.1bd5ea2618afe96c975b790f54901b8c.webp?v=1789155822

প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের জীবন, প্রকৃতি, সংস্কৃতি, পরিবেশ ও সমকালীন বাস্তবতার নানা দিক আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বৈচিত্র্যময় বিষয় ও নান্দনিক উপস্থাপনার এসব ছবি দর্শনার্থীদের আলোকচিত্রের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক পর্যায়ের আলোকচিত্রচর্চার সঙ্গে স্থানীয় আলোকচিত্রী ও দর্শকদের সংযোগ তৈরি এবং আলোকচিত্রকে শিল্প ও সৃজনশীল প্রকাশের শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দুই দিনব্যাপী এ প্রদর্শনী ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।