দক্ষিণ পূর্ব

চবির কেন্দ্রীয় গ্যাস লাইনে ফাটল, দুপুর থেকে বন্ধ পুরো ক্যাম্পাসের সরবরাহ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১২:৫২ দুপুর
পঠিত : ৩৫
চবির কেন্দ্রীয় গ্যাস লাইনে ফাটল, দুপুর থেকে বন্ধ পুরো ক্যাম্পাসের সরবরাহ

ছবি

Degchibarictg

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্যাস লাইনে ফাটল দেখা দেওয়ায় দুপুর থেকে পুরো ক্যাম্পাসে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাপাখানা এলাকায় কর্ণফুলী গ্যাসের লাইনে এ ফাটল দেখা দেয়। লাইনটি মেরামতের কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে মুঠোফোনে  বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাপাখানা এলাকায় কর্ণফুলী গ্যাসের লাইনে ফাটল দেখা দিয়েছে। এ কারণে দুপুর ১টা থেকে পুরো ক্যাম্পাসে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

মেরামতকাজের বিষয়ে প্রক্টর বলেন, কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ লাইনটি মেরামতের কাজ করছে। কাজ শেষ হতে রাত হতে পারে নয়তো আগামীকাল সকাল নাগাদ সময় লাগবে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।