দক্ষিণ পূর্ব

চুয়েটের সিন্ডিকেটে সরকার মনোনীত নতুন দুই সদস্য

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ ০৭:১৩ বিকাল
পঠিত : ৩৩
চুয়েটের সিন্ডিকেটে সরকার মনোনীত নতুন দুই সদস্য

ছবি

Degchibarictg

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিন্ডিকেটে নতুন দুই সদস্য নিয়োগ দিয়েছে সরকার। আগামী দুই বছরের জন্য এ পদে মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী মো. ইকবাল করিম ও প্রকৌশলী শফিকুল ইসলাম খান।

রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১৮(১)(চ) ও ১৮(২) ধারা অনুসারে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক গবেষণা অথবা শিল্পপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে তাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে।

নতুন মনোনীত সদস্য প্রকৌশলী মো. ইকবাল করিম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী। অন্যদিকে প্রকৌশলী শফিকুল ইসলাম খান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।

এদিকে নতুন মনোনয়নের পাশাপাশি ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা এ-সংক্রান্ত আগের আদেশটি বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি চুয়েটের উপাচার্যের কাছেও পাঠানো হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।