দক্ষিণ পূর্ব

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চসিক প্রশাসক ডা. শাহাদাতের শ্রদ্ধা নিবেদন

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ ০৫:৪৪ সকাল
পঠিত : ৪৪
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চসিক প্রশাসক ডা. শাহাদাতের শ্রদ্ধা নিবেদন

ছবি

Degchibarictg

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে ডা. শাহাদাত হোসেন বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন প্রেরণা জোগাবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি সকলের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।