চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ অভিযানে জামালখান থেকে চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি হয়ে নূর আহমদ সড়ক পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার এবং দুটি লোহার বক্স জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর কোতোয়ালী থানাধীন এসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা দোকান, গ্যাস সিলিন্ডার ও লোহার বক্স জব্দ করা হয়। এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পথচারীদের চলাচলের জায়গা ফিরিয়ে দিতে দখলমুক্তকরণ কার্যক্রম চালানো হয়।
অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।