দক্ষিণ পূর্ব

টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত-৫

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ০৮:৫৭ সকাল
পঠিত : ৩১
টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১,  আহত-৫

ছবি

Degchibarictg

কক্সবাজারের কক্সবাজার-টেকনাফ সড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। 

এসময় কলেজ শিক্ষকসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।  

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ নুরুল আবসার এই তথ্য নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের কেরুনতলী চাকমারকুল সংলগ্ন সড়কে পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন

এছাড়া রঙ্গিখালী মাঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক হেলাল উদ্দিনসহ অপর পাঁচ যাত্রী আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী এনজিও হাসপাতালে নিয়ে গেলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শী পালংখালী বাজারে ফিড ব্যবসায়ী আমান জানান, দুর্ঘটনার শিকার দুই যানবাহনই বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এতে দুর্ঘটনা ঘটে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ নুরুল আবসার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।