দক্ষিণ পূর্ব

তরুণীর সঙ্গে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ ০৫:৩১ বিকাল
পঠিত : ১০৩
তরুণীর সঙ্গে ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও

ছবি

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কের মুখে পড়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতা। শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন নামের ওই নেতা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে এ আলোচনা-সমালোচনার সূত্রপাত। ভিডিওতে এক তরুণীর সঙ্গে নয়নকে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে কথা বলতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। গত ১২ জুন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর তাঁর এমন কর্মকাণ্ডের অভিযোগ রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।

বিষয়টি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সংগঠনটির এক নেতা বলেন, গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা কারও এমন বিতর্কে জড়ানো দুঃখজনক। ব্যক্তির কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব পুরো সংগঠনের ভাবমূর্তিতে পড়ে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবেও তাঁর কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।

তবে ভিডিওটির বিষয়ে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন এস এম নয়ন। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁকে ফাঁদে ফেলা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে ফাঁদে ফেলা হয়েছে। আমার প্রতিপক্ষের লোকজন এক নারীকে দিয়ে ফাঁদ পেতেছে। আমি না বুঝে ভুল কাজ করেছি। তবে ওই তরুণীর সঙ্গে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই।’

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, এ ধরনের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নেবে। কেউ ব্যক্তিগতভাবে আপত্তিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তার দায় সংগঠন নেবে না।

অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, তিনি বিষয়টি শুনেছেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা একজনকে ঘিরে এমন অভিযোগ ওঠায় সমালোচনা হচ্ছে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।