দক্ষিণ পূর্ব

তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ ০৭:১৪ বিকাল
পঠিত : ৩৯
তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ছবি

Degchibarictg

অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি তাঁকে জানানো হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।

তবে তিশাকে পাঠানো চিঠিটির তারিখ ৪ অক্টোবর। এতে স্বাক্ষর করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

চিঠিতে বলা হয়, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ওই নোটিশের কোনো লিখিত জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি তিনি।

এ বিষয়ে সালিশ ও বিরোধ নিষ্পত্তি বৈঠকে আলোচনা করা হয়। সেখানে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে অভিনেত্রীকে বিষয়টি অবহিত করেছে সংগঠনটি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।