দক্ষিণ পূর্ব

কেন একা ঘুরতে পছন্দ করেন প্রভা, জানালেন নিজেই

saiful
saiful
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ০৩:৫৭ দুপুর
পঠিত : ২২
কেন একা ঘুরতে পছন্দ করেন প্রভা, জানালেন নিজেই
Degchibarictg


অবকাশ যাপনে বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দেশটির মনোরম সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন, কেন তিনি একা একা ঘুরতে বেশি পছন্দ করেন।

প্রভা বর্তমানে শ্রীলঙ্কার মিরিসা সৈকতে অবস্থান করছেন। সেখানকার একটি দর্শনীয় স্থান থেকে ভিডিও শেয়ার করে তিনি জানান, জায়গাটিকে ‘কোকোনাট বিচ’ অথবা ‘কোকোনাট ট্রি হিল’ বলা হয়। মনোরম দৃশ্য, অসাধারণ পরিবেশ ও চমৎকার আবহাওয়া মুগ্ধ করেছে তাকে।

আরেকটি ভিডিওতে একা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন প্রভা। তিনি জানান, অনেকেই তাকে প্রশ্ন করেন, একা একা ঘুরতে গিয়ে তার বিরক্ত লাগে কি না। তবে অভিনেত্রীর মতে, চারপাশে এমন সুন্দর পরিবেশ থাকলে একা ভ্রমণে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই।

প্রভা বলেন, ‘মানুষ আমাকে প্রায়ই বলে, আমার একা একা ঘুরতে বোর লাগে না? কেন বোর লাগবে, যদি জায়গাগুলো এমন হয়! আর আমার বন্ধুদের এক্সারসাইজ পছন্দ নয়। যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয় যে ওরা আসতেই চাইবে না। নানা অজুহাত দেবে—ফুট ম্যাসাজ করতে হবে, লাঞ্চের সময় লাঞ্চ করতে হবে, এত হাঁটতে পারবে না। এসব কারণে আমি ওদের রেখে একাই ঘুরতে বের হই।’

এদিকে সমুদ্রের মনোরম পরিবেশে সাঁতার কাটার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেত্রী। সব মিলিয়ে শ্রীলঙ্কার মিরিসায় নিজের মতো করে অবকাশ উপভোগ করছেন তিনি।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।