দক্ষিণ পূর্ব

তারেক রহমানের জন্মদিনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ ০১:০০ দুপুর
পঠিত : ১০৫
তারেক রহমানের জন্মদিনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

ছবি

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিম শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা নগরীর শাহ আমানত মাজারসংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবদুল কাদের।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিম শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, জহিরুল হক টুটুল, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, মো. আলমগীর, সদস্য আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান আলমগীর, রবিউল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. পারভেজ, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল ও আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।