দক্ষিণ পূর্ব

পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৫ দুপুর
পঠিত : ৫২
পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ছবি

চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি পটিয়া স্টেশনসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাইনচ্যুতির কারণে কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।