দক্ষিণ পূর্ব

আইআইইউসি'র মাইশার মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬ ০৫:২৮ বিকাল
পঠিত : ৪১
আইআইইউসি'র মাইশার মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার

ছবি

Degchibarictg

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত লরি চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রিয়াজ উদ্দিন (৩২)। বুধবার (৫ নভেম্বর) ডিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মাইশার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এ সময় যান চলাচল ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরে জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা। শিক্ষার্থীদের এ দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে চালককে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে জেলা পুলিশ।

এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অভিযুক্ত লরি চালক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।