দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও ৭০০ ফুট পাইপ বিনষ্ট

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৭ দুপুর
পঠিত : ৩৮
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও ৭০০ ফুট পাইপ বিনষ্ট

ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার বিকল করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত প্রায় ৭০০ ফুট পাইপও বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাদ্দামের খামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এতে ফটিকছড়ি থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার অচল করে দেওয়া হয়। একই সঙ্গে বালু পরিবহনের জন্য স্থাপন করা প্রায় ৭০০ ফুট পাইপলাইন বিনষ্ট করা হয়। পরে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করে প্রশাসন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বিধিবিধান অমান্য করে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।