দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৪

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ ০৩:৫৭ রাত
সর্বশেষ আপডেট : ২১ মিনিট আগে
পঠিত : ২৩
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৪

ছবি

Degchibarictg

ফটিকছড়ি প্রতিনিধি 

চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কের চাড়ালিয়াহাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের আকবর আলীর ছেলে। দুর্ঘটনায় আহতদের মধ্যে একই ইউনিয়নের সৌরভ (২৩), সাগর (২৬) ও বারেক (৩২) রয়েছেন। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়। ছিটকে পড়ে গুরুতর আহত হন আরোহীরা।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পুলিশ পরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।