দক্ষিণ পূর্ব

ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ ০৭:২৪ বিকাল
পঠিত : ৭৭
ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত

ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্য প্রদর্শনের সুস্পষ্ট অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্য প্রদর্শনের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।