দক্ষিণ পূর্ব

ফটিকছড়ির মাদ্রাসা থেকে বেরিয়ে নিখোঁজ তিন শিক্ষার্থী

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ আগস্ট ২০২৬
পঠিত : ১০
ফটিকছড়ির মাদ্রাসা থেকে বেরিয়ে নিখোঁজ তিন শিক্ষার্থী

ছবি সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার একটি মাদ্রাসা থেকে বের হওয়ার পর তিন হেফজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে তারা মাদ্রাসা ত্যাগ করেন। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন— মাসুদ সিকদার তাজবিদ, সামিয় উদ্দীন ও আল-আমিন। তারা বিবিরহাটের আল-জামিয়াতুল কোরআনিয়া তা'লীমুদ্দীন হেফজখানা ও এতিমখানা-এর শিক্ষার্থী।

 

স্বজনদের দাবি, তিন শিক্ষার্থী একসঙ্গে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর তারা নিজ নিজ বাড়িতে ফেরেনি। মাদ্রাসা কর্তৃপক্ষও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি।

 

নিখোঁজ মাসুদ সিকদার তাজবিদের বাড়ি হরিণাদিঘির ফতে মোহাম্মদ সিকদার বাড়ি এলাকায়। সামিয় উদ্দীনের বাড়ি খালাছির বাড়ি এলাকায় এবং আল-আমিনের বাড়ি বিবিরহাট সংলগ্ন এলাকায়।

 

স্বজনরা জানিয়েছেন, কেউ যদি তিন শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন বা তাদের কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত ০১৬২৫-৮৫৪৮৯৩ (হাকিম), ০১৮৪৬-৩২৮০৭৩ (হারুন) অথবা ০১৮১৪-২১৩৮২৯ (সাহেদ) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।