লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লায়ন্স ফাউন্ডেশন ভবনের হলে এ সভা অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লায়ন আবু তাহেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন হাছান তারেক চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন আমজাদ হোসেন চৌধুরী এমজেএফ।
সভায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন সভাপতি ও ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, ক্লাব ট্রেজারার লায়ন ইয়াছিন আরাফাত আরমান, প্রাক্তন সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি মোহাম্মদ নাছের, জয়েন্ট সেক্রেটারি লায়ন আবু মোহাম্মদ ফয়সাল রানা, লায়ন মোহাম্মদ পারভেজ, লায়ন মনির হোসেন বাপ্পি, লায়ন ওয়াহিদ আমান খান, লায়ন মোহাম্মদ শফি, লায়ন মোহাম্মদ আজিজ খান, লায়ন আসাদুল আলম, লায়ন ডা. শাহেদ হোসাইন, লায়ন গোলাম মোস্তফা টিটু, আবু সৈয়দ চৌধুরী কানু, লায়ন হাছান ইউসুফ চৌধুরী, লায়ন রেজাউল করিম কায়সার, লায়ন এসএম নাছির উদ্দিন আল মামুন এবং লিও ক্লাব সভাপতি লিওআজমাইন।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।