দক্ষিণ পূর্ব

মুরগির খামারে অজগর, বনে অবমুক্ত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪ দুপুর
পঠিত : ২৬
মুরগির খামারে অজগর, বনে অবমুক্ত

ছবি

চন্দনাইশে একটি মুরগির খামার থেকে অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে উপজেলার মিনি বান্দরবান হিসেবে পরিচিত গভীর অরণ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাসিমপুর পূর্ব ছৈয়দাবাদ এলাকার বাপ্পি মুরগির খামারে অজগরটি দেখতে পান কর্মচারীরা। পরে তাঁরা বিষয়টি বন বিভাগকে জানালে কর্মকর্তারা গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, গত সপ্তাহেও একই খামার থেকে দুটি অজগর উদ্ধার করা হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে একই স্থান থেকে একাধিক অজগর উদ্ধারের ঘটনায় এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।

উদ্ধারের পর অজগরটিকে বন বিভাগের তত্ত্বাবধানে উপজেলার গভীর অরণ্যে নিয়ে যাওয়া হয়। পরে উপযুক্ত পরিবেশে সেটি অবমুক্ত করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী বলেন, খাবারের সন্ধান কিংবা পরিবেশগত পরিবর্তনের কারণে বন্যপ্রাণী কখনও কখনও লোকালয়ে চলে আসতে পারে। অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার জন্য তিনি অনুরোধ করেন।

আর 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।