দক্ষিণ পূর্ব

যার ডাকে কক্সবাজার গিয়েছিলেন সেই কিশোরী, মিলল হোটেলে অবস্থানের তথ্য

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৬:৩১ সকাল
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৪৯
যার ডাকে কক্সবাজার গিয়েছিলেন সেই কিশোরী, মিলল হোটেলে অবস্থানের তথ্য

ছবি

Degchibarictg

শাহেদ মিজান, কক্সবাজার

কুমিল্লায় ১৫ বছর বয়সী স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘিরে নানা তথ্য সামনে আসছে। ঘটনার আগে কক্সবাজারে অবস্থান করেছিলেন ওই কিশোরী। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া এক যুবকের সঙ্গে তিনি কক্সবাজারে গিয়েছিলেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অনুসন্ধানে ওই যুবকের পরিচয় এবং কক্সবাজারের একটি আবাসিক হোটেলে তাদের অবস্থানের তথ্য পাওয়া গেছে। হোটেলের সিসিটিভি ফুটেজ ও রেজিস্টারের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কক্সবাজার শহরের কলাতলী এলাকার কুটুমবাড়ি রেস্টুরেন্টের কাছে একটি হোটেলে ওই যুবকের সঙ্গে ওঠেন তাজমিন। সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ৩০২ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টারে কিশোরীর নাম লেখা হয় তানজু আক্তার।

পরদিন ৭ অক্টোবর সকাল ১১টার দিকে তাদের দুজনকে একসঙ্গে হোটেল থেকে বের হতে দেখা যায়। হোটেলের সিসিটিভি ফুটেজে থাকা কিশোরীর পোশাকের সঙ্গে পরবর্তী সময়ে প্রকাশিত তথ্যের মিল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই যুবকের নাম রিয়াজ উদ্দিন, যিনি রাজু চৌধুরী নামেও পরিচিত। তার বাড়ি বান্দরবানের আলীকদমে। তিনি গত চার বছর ধরে কক্সবাজারের একটি হোটেলে চাকরি করছেন। ফোনালাপে রিয়াজ ওই কিশোরীর সঙ্গে হোটেলে অবস্থানের বিষয়টি স্বীকার করেছেন।

ফোনালাপে রিয়াজ দাবি করেন, প্রায় পাঁচ মাস আগে ইনস্টাগ্রামে তাজমিনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো।

তার ভাষ্য অনুযায়ী, পারিবারিক মনোমালিন্যের জেরে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যান তাজমিন। পরে রিয়াজের সঙ্গে যোগাযোগ করলে কক্সবাজারে আসার জন্য বিকাশে তাকে ৫০০ টাকা পাঠান তিনি।

রিয়াজের দাবি, কক্সবাজারে এক রাত অবস্থানের পর তাজমিনের বাড়ি ফেরার জন্য আইকনিক বাসের টিকিট কেটে দেন এবং যাতায়াতের খরচও দেন। পরবর্তী সময়ে তাজমিনের মৃত্যুর খবর পেয়ে তিনি ভেঙে পড়েন বলে ফোনালাপে তার কথায় বোঝা যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে গত ৮ অক্টোবর সকালে কুমিল্লায় এক অটোরিকশাচালকের বিরুদ্ধে তাজমিনকে যৌন নির্যাতন ও হত্যার অভিযোগ উঠেছে।

কক্সবাজারে ওই কিশোরীর অবস্থান, বাড়ি ফেরার যাত্রা এবং পরবর্তী ঘটনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুরো ঘটনার প্রকৃত চিত্র জানতে সংশ্লিষ্ট তথ্য যাচাই ও তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আর /দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।