দক্ষিণ পূর্ব

রাউজানে যুবদল কর্মী করিম হত্যা মামলায় গ্রেপ্তার ৪

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৬ সকাল
পঠিত : ৫৩
রাউজানে যুবদল কর্মী করিম হত্যা মামলায় গ্রেপ্তার ৪

ছবি

চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী মোহাম্মদ করিম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাউজানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর রাতে রাউজানের কেরানীহাট বাজার এলাকায় ১০ থেকে ১২ জনের একটি অস্ত্রধারী দল যুবদল কর্মী মোহাম্মদ করিমের ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পরদিন নিহত করিমের স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের পরিচয়, হত্যাকাণ্ডের কারণ এবং উদ্ধার হওয়া অস্ত্রসহ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করবে চট্টগ্রাম জেলা পুলিশ।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে রাউজানে অন্তত ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে ২০টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের জেরে হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।