দক্ষিণ পূর্ব

রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এসআইকে হামলা, গ্রেপ্তার ১

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৭ দুপুর
পঠিত : ৩৩
রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এসআইকে হামলা, গ্রেপ্তার ১

ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। হামলায় হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন রাঙ্গুনিয়া থানার এসআই মো. আবু নাসের। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে মরিয়মনগর চৌমুহনী এলাকায় অভিযান চালায় রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় এসআই মো. আবু নাসেরের হাঁটুতে গুরুতর আঘাত লাগে। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মো. তানসেন নামে একজনকে আটক করে। তবে তাঁর সঙ্গে থাকা অন্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার এসআই মো. নাজমুল গণমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।