দক্ষিণ পূর্ব

শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা চাকসু ভিপির

ইমাম উদ্দিন
ইমাম উদ্দিন
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬ ০৫:১৪ বিকাল
পঠিত : ২৩
শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা চাকসু ভিপির
Degchibarictg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি। আগামী সপ্তাহেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।


বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন চাকসুর ভিপি


এর আগে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং জিএস সাঈদ বিন হাবিবের পক্ষ থেকে চবির আবাসিক শিক্ষার্থীদের জন্য ১৬টি ফ্রিজ দেওয়া হয়েছিল।


ফেসবুক পোস্টে ইব্রাহীম হোসেন রনি বলেন, চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করে শিক্ষার্থীরা যে দায়িত্বের জিম্মাদারি তাদের কাঁধে তুলে দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছেন তারা। ক্যাম্পাসের প্রতিটি আমানত সংরক্ষণে তারা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।


তিনি আরও বলেন, ২৮ হাজার শিক্ষার্থীর এই বৃহৎ ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা অন্যতম একটি অবহেলিত খাত। স্বাস্থ্যসেবার ভোগান্তি নিরসনে চাকসুর সপ্তম ক্যাবিনেটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে। আগামী সপ্তাহেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।