দক্ষিণ পূর্ব

সম-স্বামিত্ব গৃহ নির্মাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬
পঠিত :
সম-স্বামিত্ব গৃহ নির্মাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

ছবি দক্ষিণপূর্ব

সম-স্বামিত্ব গৃহ নির্মাণ সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) নগরীর জিন্নুরাইন কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা তাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সায়েদুজ্জামান জুয়েল। সভায় সমিতির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন।

 

সভায় স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল আলম চৌধুরী। বক্তব্য দেন বিএনপি নেতা শওকত আলী, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, অ্যাডভোকেট উদয়ন কুমার বড়ুয়া, ডা. হাসানুজ্জামান ভূঁইয়া এবং সমবায় কর্মকর্তা মো. শামসুজ্জামান ভূঁইয়া।

 

আলোচনা সভায় সমিতির চলমান মামলাগুলোর বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় এবং সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব সদস্যদের সামনে তুলে ধরা হয়।

 

বক্তারা বলেন, সমিতির পূর্বের সমস্যাগুলোর সমাধান করে সদস্যদের নিজ নিজ প্লট বুঝিয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সমিতির চলমান মামলাসহ বিভিন্ন কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে সদস্যদের সহযোগিতা কামনা করেন তারা।

 

সভা শেষে সদস্যদের সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি, একটি অডিট কমিটি এবং তিন সদস্যের একটি তদারকি কমিটি গঠন করা হয়। পরে সদস্যরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

 

আরএইচ / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।