দক্ষিণ পূর্ব

‘সহিংসতার রাজনীতি জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না’: দীপ্তি

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ দুপুর
পঠিত : ২৬
‘সহিংসতার রাজনীতি জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না’:  দীপ্তি

ছবি

চট্টগ্রাম নগরীতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ওয়াসা মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, অপরাজনীতি, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। বিএনপির রাজনীতি মানুষের অধিকার, নিরাপত্তা, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি।

dokkhinpurbo-com.6289c76082bde812e0b09165984ae574.webp?v=1790087240

তিনি বলেন, সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন এবং প্রতিহিংসার পরিবর্তে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন।

দীপ্তি আরও বলেন, স্বৈরশাসকরা বিশ্বের কোথাও রাজনীতিতে ফিরে আসতে পারেনি, বাংলাদেশেও পারবে না। দেশের মানুষ কথিত আগুন-সন্ত্রাস প্রতিহত করবে।

সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, এমন রাজনীতি তারা চান না, যেখানে মানুষের জানমাল ঝুঁকিতে পড়ে, ভিন্নমত দমনের চেষ্টা হয় কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে বিবেচনা করা হয়।

তিনি বলেন, আমরা যুক্তি, সহনশীলতা ও জনগণের কাছে জবাবদিহিমূলক রাজনীতি চাই। নিষিদ্ধ কোনো সংগঠন প্রচলিত আইনে রাজনীতি করতে পারে না।

শাহেদ আরও বলেন, দেশের বাইরে থেকে সহিংসতার মাধ্যমে শেখ হাসিনার ফিরে আসার যে স্বপ্ন, তা আমৃত্যু স্বপ্নই থেকে যাবে। দেশের স্বার্থে অপরাজনীতি প্রত্যাখ্যান করে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছাসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।