ডেস্ক রিপোর্ট
ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক নুরুল ইসলাম রিপন।
গত ২০ এপ্রিল চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড.বিপ্লব গাঙ্গুলী সাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়।
সেই অফিস আদেশে আরও জানানো হয়, বিদ্যালয়ের দৈনিন্দন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।উক্ত কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারেক পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে রয়েছেন জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি মোঃ দিদারুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন।
প্রসঙ্গত, সাংবাদিক নুরুল ইসলাম রিপন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি।তিনি তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির (সিআরইউ) সাংগঠনিক সম্পাদক।এছাড়া তিনি বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।