দক্ষিণ পূর্ব

সাতকানিয়ায় দুই এমপির উপস্থিতিতে বিএনপি-জামায়াতের হাতাহাতি

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ ০৩:১৯ দুপুর
পঠিত : ৪৭
সাতকানিয়ায় দুই এমপির উপস্থিতিতে বিএনপি-জামায়াতের হাতাহাতি

ছবি

Degchibarictg

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের (চট্টগ্রাম-১৫) সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্না ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, টংকাবতী খালের ওপর নির্মিত ৬৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটি বৃহস্পতিবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ শামীম আরা বেগম স্বপ্না এর উদ্বোধন করার কথা ছিল। তবে বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ব্রিজটি উদ্বোধন করেন। এ কারণে বৃহস্পতিবার সেখানে না গিয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। দুপুর ১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হওয়ার সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সেখানে প্রবেশ করেন। এ সময় প্রধান ফটকের সামনে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় দলের কর্মীরা । 

আরও জানা যায়, ঘটনার ভিডিও ধারণের সময় দৈনিক কালবেলার সাতকানিয়া প্রতিনিধি মিনহাজ বাঙালীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে ফোনটি ভাঙচুর করে প্রায় ২০ মিনিট পর ফেরত দেওয়া হয়। এরপর বিএনপির নেতা-কর্মীরা উপজেলা পরিষদ কমপ্লেক্সে গেলে সেখানেও নিজেদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় অনলাইন সাংবাদিক মাকছুদুল ইসলাম চৌধুরীর মোবাইল ফোন নিয়ে তাকে মারধর করা হয়। পরে ফোনটি ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে বলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের হাসপাতাল পরিদর্শনের বিষয়ে আমাকে কোনো অফিসিয়াল চিঠি দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার সকালে ইউএনও স্যার বিষয়টি জানান। পরে তিনি হাসপাতাল পরিদর্শন করে চলে যান। বাইরে উত্তেজনার খবর পেয়ে আমি সেখানে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা সবুজ কুমার দে বলেন, সাধারণত উন্নয়ন প্রকল্প স্থানীয় সংসদ সদস্যরাই উদ্বোধন করেন। তবে ব্রিজটি বৃহস্পতিবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উদ্বোধন করবেন বলে আমাদের জানানো হয়েছিল। পরে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে স্থানীয় সংসদ সদস্য নিজ উদ্যোগে নামফলক তৈরি করে বুধবার ব্রিজটি উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ সাংবাদিকদের  বলেন, হাসপাতালে কিছুটা হট্টগোল হলেও আমার কার্যালয়ে কোনো উত্তেজনা হয়নি। স্থানীয় এমপি ব্রিজটি আগে উদ্বোধন করায় সংরক্ষিত আসনের এমপি সেখানে যাননি। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, বিএনপি ও জামায়াত উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে কি বিষয়ে এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিক তা জানা যায়নি। উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি জানার চেষ্টা করছি। 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।