দক্ষিণ পূর্ব

সীতাকুণ্ডে মহাসড়কে প্রাণ গেল ট্রাকচালক ও হেলপারের

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ ০২:০০ দুপুর
পঠিত : ২৬
সীতাকুণ্ডে মহাসড়কে প্রাণ গেল ট্রাকচালক ও হেলপারের

ছবি

Degchibarictg

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি মালবাহী ট্রাক। এতে ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) ও হেলপার মো. সোহরাব (৩৫)। ছালেহ আহম্মেদ রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার মো. মহসিন আলীর ছেলে। তবে সোহরাবের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, রংপুর থেকে মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। পথে পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় সামনে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় কেবিনের ভেতর থেকে দুজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, দুর্ঘটনায় নিহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।