দক্ষিণ পূর্ব

হাদির রুহের মাগফিরাত কামনায় জাস্টিস ফর জুলাই ইউকের আলোচনা সভা

মনির ফয়সাল
মনির ফয়সাল
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৫ বিকাল
পঠিত : ৫
হাদির রুহের মাগফিরাত কামনায় জাস্টিস ফর জুলাই ইউকের আলোচনা সভা
Degchibarictg

 দক্ষিণপূর্ব ডেস্ক 


শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং তাঁর হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে যুক্তরাজ্যের লেস্টার শহরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে জাস্টিস ফর জুলাই ইউকে।


রবিবার (২১ ডিসেম্বর) জাস্টিস ফর জুলাই ইউকের মিডল্যান্ড শাখার উদ্যোগে লেস্টারের একটি স্থানীয় কফি শপে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ ওসমান হাদির সাহসী ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।


স্থানীয় কমিউনিটি নেতা ও সাবেক কাউন্সিলর আমিনুর তালুকদারের সভাপতিত্বে এবং সংগঠনের মিডিয়া ও প্রচার সম্পাদক জাফর ইমরানের সঞ্চালনায় সভা শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাস্টিস ফর জুলাই ইউকের সহকারী অর্থ সম্পাদক হাফিজ মিজানুর রহমান।


আলোচনা সভায় বক্তব্য রাখেন জাস্টিস ফর জুলাই ইউকের কেন্দ্রীয় সেক্রেটারী  আবু তালহা, মিডল্যান্ড শাখার উপদেষ্টা আব্দুল করিম, সাবেক ছাত্রনেতা তানজিম মাহবুব, খাদিজাতুল কুবরা মসজিদ লেস্টারের প্রেসিডেন্ট কমিউনিটি নেতা মাওলানা নুরুল আমিন আতিক, কমিউনিটি নেতা কাজী তাইমুর আকবর, নুরুল করিম, সোহেল মিয়া, রাসেল চৌধরী ও মহসিন হোসেনসহ আরও অনেকে।


বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির মতো একজন সম্ভাবনাময় দেশপ্রেমিক তরুণ নেতাকে নির্মমভাবে হত্যা করার ঘটনা জাতির জন্য গভীর বেদনার। তাঁরা বলেন, ওসমান হাদীকে হত্যা করে তাঁর স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা থামানো যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শহীদ ওসমান হাদীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে।


সভায় বক্তারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে না পারা অত্যন্ত হতাশাজনক। অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা নুরুল আমিন আতিকের পরিচালনায় শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।