দক্ষিণ পূর্ব

হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের আত্মহত্যা

Istiyak
প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৮ সকাল
সর্বশেষ আপডেট : ১ সপ্তাহ আগে
পঠিত : ৫৩
হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের আত্মহত্যা

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমান

চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে ওই কর্মকর্তার সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ছায়েদুর রহমান কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন। তখন তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এসময় স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন ছায়েদুর। পরে স্ত্রী বাসায় ফিরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ছায়েদুর রহমানের তিন মেয়ে। বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন। তারা দুজনই ঢাকায় থাকেন। মেজো মেয়ে চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়েনাল আবেদিন মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জেএফআই/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।