জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম চার দিন বন্ধ থাকবে। এতে সারাদেশে গ্যাস সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি গ্রাহক পর্যায়ে স্বল্প চাপ বিরাজ করতে পারে।
পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ প্রতিদিন গ্যাস সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমবে। ফলে এ সময়ে সারাদেশের গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
পেট্রোবাংলা আরও জানায়, এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
আর এইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।